সাভারে কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ঢাকার সাভারে এক কিশোরকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে।
রোববার সকালে সাভারের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং বালুর মাঠ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান।
নিহত খাদেমুল (১৪) টাঙ্গাইলের নাগরপুর থানার লঘুদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।
ওসি কামরুজ্জামান বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা সুগন্ধা হাউজিং বালুর মাঠে নিয়ে গলায় গামছা পেচিয়ে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।
“সকালে স্থানীয়রা বালুর মাঠে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।”
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।
