ইনানি সৈকতে বিবস্ত্র লাশ
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার তারকামানের হোটেল রয়েল টিউলিপ পয়েন্টের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আরিফুল ইসলাম।
আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
এসআই আরিফুল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির শরীরের কোনো কাপড় নেই। লাশটি ৫/৭ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
