২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ায় দুই ‘জেএমবি’সহ আটক ৭

রাজশাহীর পুঠিয়ায় সন্দেহভাজন দুই জেএমবি সদস্যসহ সাত জনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 11:29 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।

আটকদের মধ্যে রয়েছেন দুই সন্দেহভাজন জেএমবি সদস্য পুঠিয়ার জাগিরপাড়ার সিরাজুল ইসলাম ও জামিরা গ্রামের মন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পুঠিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ এবং রাজশাহী (পূর্ব) জেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।

বাকি তিনজন হলেন বিভিন্ন মামলার আসামি। তাদের নাম জানা যায়নি।

ওসি হাফিজুর বলেন, আটকদের মধ্যে সিরাজুল ইসলাম ও মন্টু জেএমবির সঙ্গে জড়িত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

“এছাড়া জঙ্গিদের মদদদানের অভিযোগে আব্দুল আজিজ ও আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে।”

নাটোরে খ্রিস্টান দোকানদার, ঝিনাইদহে বৃদ্ধ পুরোহিতকে হত্যার পর বৃহস্পতিবার সারাদেশে সঁড়াশি অভিযানের ঘোষণা দেয় পুলিশ। এরপরই শুক্রবার পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দিরের সেবক নিতরঞ্জন পাণ্ডেকে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।

সাঁড়াশি অভিযানে দেশে ইতিমধ্যে কয়েকশ জনকে আটক করা হয়েছে।