২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলা ছাড়া পদ্মা সেতু করে লাভ নেই: সেতুমন্ত্রী

যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পরিবহনে শৃঙ্খলা আনার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

শুক্রবার মুন্সীগঞ্জে তিনি বলেন, পরিবহনে শৃঙ্খলা না এলে পদ্মা সেতু ও মেট্রো রেল করে লাভ হবে না। অবৈধ যানবাহনের কারণে সড়কগুলোতে যানবাহন চালাচল তো দূরের কথা হাঁটাও যাবে না।

সারাদিন তিনি ঢাকার দোহার, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জের মাওয়া, সিরাজদিখান ও মুক্তারপুসহ আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে দেখার পর রাতে সাংবাদিকদের সঙ্হে কথা বলেন।

এর আগে মন্ত্রী মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইজিবাইক তৈরির ছয়টি অবৈধ কারখানা বের করেন। এগুলো সিলগালা করার জন্য স্থানীয় প্রশাসনকে তাৎক্ষণিক নির্দেশ দেন মন্ত্রী।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, রাস্তায় হাজার হাজার অবৈধ ইজি বাইক। এগুলোর কারণে সড়কের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। তবে ঈদের আগেই এগুলো বন্ধ করা না হলেও এর উৎসমুখ বন্ধ করতে হবে।

“তাই এগুলো তৈরির সকল অবৈধ কারখানা বন্ধের জন্য মুন্সীগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।”