২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার

শেরপুর সদরে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে একাধিক মামলার আসামি সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 06:20 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার থেকে জঙ্গি দমনে দেশজুড়ে শুরু হওয়া পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে শেরপুর শহর থেকে তাকে আটক করা হয়।

আটক মারুফ হাসান রনি (২৫) শহরের নওহাটা মহল্লার মনসুর আলীর ছেলে।

ওসি বলেন, জেএমবির সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৫ ও ২০১০ সালে সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে দুইটি মামলা হয়। ওই দুই মালাতেই তিনি জামিনে ছাড়া পান।  

নতুন করে রনি বিভিন্ন নাশকতার ষড়যন্ত্র করছেন এমন গোপন তথ্যে তাকে আবার গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে বলেও জানান তিনি।