২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু বন্ধ

মেরামতের জন্য মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে নির্মিত ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 08:09 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

এ সময়ে ঢাকা-সিলেট যাতায়াতে বিকল্প পথ হিসেবে শ্রীমঙ্গল-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করতে হবে বলে বৃহস্পতিবার সিলেট সড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামতের জন্য মৌলভীবাজারের শেরপুর সেতুর উপর দিয়ে ৯ জুন সকাল থেকে ২২ জুন ভোর ৬টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এই সময় বিকল্প পথ হিসেবে যানবাহন চলাচলের জন্য মৌলভীবাজার-হবিগঞ্জের মিরপুর হয়ে শ্রীমঙ্গল-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য যাত্রী ও চালককে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সিলেট সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী তানবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেতুর একটি স্ল্যাবে সমস্যা দেখা দেওয়ায় নতুন করে ঢালাই দেওয়া হবে। এর ফলে এই সেতুটি দুই সপ্তাহের মতো বন্ধ রাখতে হবে।