২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ধলাই নদীতে বৃদ্ধ নিখোঁজ

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 05:56 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বৃহস্পতিবার উপজেলার পাত্রখলা এলাকায় সাঁতরে নদী পার হওয়ার তিনি ডুবে যান বলে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান। 

নিখোঁজ মানিক বাউরী (৬৫) পাত্রখোলা চা বাগানের শ্রমিক।

স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মানিকের গরু ছুটে ধলাই নদীতে চলে যায়। গরু আনার জন্য সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যান তিনি।

তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।