২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদে ভাংচুর: আ. লীগ নেতা-কর্মীর নামে মামলা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনিক ভবনে ‘হামলার’ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ফুলছড়ি থানায় মামলাটি করেন বলে ওসি খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, মামলায় ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজসহ ৫৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয়েল আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে বলে ওসি জানান।

ফুলছড়ি ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে সোমবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদসহ সরকারি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে হামলার অভিযোগ রয়েছে।

গত ৪ জুন ওই ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজহারুল হান্নান পরাজিত হন; বিজয়ী হন বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর মণ্ডল।