সাতক্ষীরায় ১৫ রোহিঙ্গা আটক
সাতক্ষীরা সদর থেকে ১৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে শহরের বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান।
এরা সবাই কক্সবাজার ও চট্টগ্রাম থেকে এসেছে বলে জানান তিনি।
ওসি বলেন, “চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে তারা বুধবার দুপুরে শহরের বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় এসে নামে।পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
“আটকৃতদের মধ্যে খালেদুর রহমান নামের এক রোহিঙ্গা দালাল রয়েছে। তাদেরকে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।”
