২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে এসএসসি উত্তীর্ণ কিশোরের গলাকাটা লাশ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সদ্য এসএসসি উত্তীর্ণ এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 12:55 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

নিহত রিয়াজুল ইসলাম রিয়াজ (১৭) উপজেলার রনগাঁও হাজীপাড়া গ্রামের আব্দুল বাকীর ছেলে। এ বছর এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

বুধবার সকালে বাড়ির পাশে একটি মরিচ ক্ষেতে তার লাশ পাওয়া যায় বলে বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান জানান।

নিহতের বাবা আব্দুল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় একটি মসজিদে রাতে থাকবে বলে মঙ্গলবার ইফতারের পর বাড়ি থেকে বের হন রিয়াজুল। সকালে স্থানীয়রা তার লাশ দেখে থানায় খবর দেয়।  

ওসি জানান, প্রেমের সম্পর্কের জের ধরে রিয়াজুলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।