জয়পুরহাটে অটোরিকশা চাপায় নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার বিদ্দিগ্রাম এলাকার যতীন কুমারের ছেলে সন্তেশ কুমার (৫৫) ও শশীর কুমারের ছেলে জিতেন কুমার (৫৩)।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরন কুমার রায় জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিদ্দিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত নুরুজ্জামানকে (৪০) পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়িও বিদ্দিগ্রাম এলাকায়।
পুলিশ কর্মকর্তা কিরন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের বিদ্দিগ্রাম এলাকায় রাস্তার উপড়ে বসে ছিলেন ওই তিনজন।
এ সময় পাঁচবিবি থেকে ছেড়ে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশা হঠাৎ তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে।
