২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীকে নিয়ে লিফলেট, বরিশালে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

যুদ্ধাপরাধী নিজামীকে নিয়ে লিফলেট ও বই বিতরণের অভিযোগে বরিশালে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 05:45 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মঙ্গলবার নগরীর কাউনিয়া পুরানপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু সাঈদ জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ইমরান হোসেন ও মুশফিকুর রহমান এবং সমাজ বিজ্ঞান বিভাগের  মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে আবু সাঈদ বলেন, যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তুলে ধরে লিফলেট ও বই বিতরণ করছিলেন ওই তিনজন। গোপান তথ্য পেয়ে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।