দিনাজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার পিডিবি পাড়ায় বজ্রপাত হলে কৃষক রিয়াজউদ্দিন (৪২) মারা যান।
স্থানীয় গ্রাম পুলিশ সহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রিয়াজউদ্দিন বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন।
এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয় বলে তিনি জানান।
