২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বামীর ছুরিকাঘাতে’ পোশাক শ্রমিক নিহত

ঢাকার সাভার উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 09:07 AM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মৌসুমি বেগমকে (২২) সোমবার রাত পৌনে ১১টার দিকে দুর্গাপুর এলাকায় নিজ বাসার কাছে হত্যা করা হয় বলে জানান আশুলিয়া থানার এসআই বাবুল শরিফ।

ঘটনার পর থেকে মৌসুমির স্বামী অটোরিকশাচালক সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল।

“এর জেরে সোমবার রাতে মৌসুমি মায়ের সাথে স্থানীয় একটি বাজারে যাওয়ার পথে সাদ্দাম তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

এতে ঘটনাস্থলেই মৌসুমির মৃত্যু হয় বলে জানান এসআই।

মৌসুমি নওগাঁর মান্দা থানার বইলশিং গ্রামের ফজলুর রহমানের মেয়ে। স্বামীর সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।