২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘চরমপন্থি’ গ্রেপ্তার,  অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এক ‘চরমপন্থি’ সদস্যকে আটক করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 04:38 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

সোমবার ভোররাতে বিনোদপুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার রমজান আলী জানান।

গ্রেপ্তার আইনাল হক ওরফে কোরবান আলী ঝিনাইদহের কোলা গ্রামের  বাসিন্দা।

এসএসপি রমজান আলী জানান, গোপন সংবাদ পেয়ে তারা বিনোদপুর গ্রামে অভিযান চালান। ওই সময় ঘুমিয়ে ছিলেন আইনাল।

“তার কাছ থেকে দুইটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

এসএসপি রমজান বলেন, আইনাল হক চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তার নামে ঝিনাইদহ সদর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, হত্যাসহ আটটি মামলা রয়েছে।