২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগুনে পুড়ল ১ হাজার মুরগি 

মাদারীপুর সদরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থকের খামারে আগুন দিয়ে এক হাজার মুরগি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 06:02 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

রোববার ভোরে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।

খামার মালিক নূর জামাল অভিযোগ করেন, চতুর্থ দফায় মস্তফাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব খানের পক্ষে কাজ করেন তিনি। এ কারণে আওয়ামী লীগ প্রার্থী কুদ্দুস মল্লিকের লোকজন তার খামারে আগুন দিয়েছে।

তিনি বলেন, আগুনে খামারের এক হাজার মুরগি পুড়ে প্রায় তিন লাখ টাকার মত ক্ষতি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে কুদ্দুস মল্লিক বলেন, “আমি আগুন দেওয়ার বিষয়ে কিছু জানি না।”

এ বিষয়ে ওসি জিয়াউল মোর্শেদ বলেন, এ ঘটনায় জামাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্তের পর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।