নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার সোনাদিয়া ও জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে বলে কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন জানান।
এরা হলেন জগদানন্দ গ্রামের আইয়ুব আলীর ছেলে নূর ইসলাম (৩২) ও ঘোষবাগ ইউনিয়নের চরআলগী গ্রামের আবুল হোসেনের ছেলে রফিক উল্লা (৫০) ।
ওসি মোক্তার বলেন, দুপুরে ট্রাক্টর দিয়ে ধান ক্ষেতে চাষ দিচ্ছিলেন নূর ইসলাম। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আর বৃষ্টির মধ্যে দোকান থেকে শ্রমিকদের জন্য খাবার নিয়ে ফেরার সময় বজ্রপাতে মারা যান রফিক।
