২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ছেলের হাতে মা খুন

শেরপুরের শ্রীবরদীতে এক বৃদ্ধাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 04:36 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

রোববার দুপুরে উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি এস আলম জানান।

নিহত বানেছা বেগম (৬০) ওই এলাকার শাহ আলীর স্ত্রী।

এ ঘটনায় তাদের ছেলে আবু বকরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জেরে দুপুরে আবু বকর শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও ঘটনায় জড়িত অভিযোগে আবু বকরকে গ্রেপ্তার করে।”

লাশ শ্রীবরদী থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।