২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১৩ কেজি রূপা জব্দ

সাতক্ষীরায় তলুইগাছা সীমান্তে ভারত থেকে আনা ১৩ কেজি রুপা উদ্ধার করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 04:28 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের দক্ষিণ তলুইগাছার একটি পরিত্যক্ত বাড়ি থেকে রুপাগুলো উদ্ধার করা হয় বলে সাতক্ষীরা ৩৮ বিজিবির তলুইগাছা বিওপির হাবিলদার আকরাম হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রুপাগুলো ওই বাড়ির একটি ঘরের ভেতর গর্ত করে আটটি প্যাকেটে মুড়িয়ে রাখা ছিল। গোপন সংবাদে মাটি খুঁড়ে বিজিবি প্রায় ১৩ কেজি রুপা উদ্ধার করে।

চোরাকারবারিরা রুপাগুলো ভারত থেকে এনে ওই বাড়িতে লুকিয়ে রেখেছিল। যার মূল্য ১০ লাখ টাকার বেশি বলে আকরাম জানান।