ইউপি নির্বাচন: কয়েকটি ফলাফল
ষষ্ঠ ধাপে বিভিন্ন জেলার ৬৯৮টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার পর রাতে সংশ্লিষ্ট এলাকার নির্বাচন কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
এর মধ্যে জেলা প্রতিনিধিরা কয়েকটির ফলাফল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছেন।
চাঁদপুর
চাঁদপুরে নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ আওয়ামী লীগ প্রার্থী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান।
মেহের উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে আ.লীগের মো. মনির হোসেন ও টামটা দক্ষিণে জহিরুল আলম ভূঁইয়া জয়ী হয়েছেন।
মেহের দক্ষিণ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সফি আহমেদ মিন্টু ও টামটা উত্তরে ওমর ফারুক দর্জি জয়ী হন।
এরআগে, মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউপিতে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী আ. ছোবহান সরকার সুভা ও গজরা ইউপিতে মো. হানিফ দর্জি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউপিতে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ প্রার্থী মো. এবাদত মাতুব্বার বাদত নির্বাচিত হয়েছেন।
তিনি আওয়ামী লীগ প্রার্থী শাহ আকরাম হোসেন জাফর ফকিরকে ১ হাজার ২০৫ ভোটে পরাজিত করেছেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা।
শাহ আকরাম হোসেন জাফর ফকির মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাটিকামী ইউপি থেকে দুবার নির্বাচিত চেয়ারম্যান।
বাটিকামারী ইউপির নির্বাচন চতুর্থ ধাপে ৭ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন ওই ইউপির নির্বাচন স্থগিত করে।
যশোর
যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নের সাতটিতে আওয়ামী লীগ ও তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিজয়ী চেয়ারম্যানরা হলেন, শার্শা সদর ইউনিয়নে সোহারব সেন (আ.লীগ), বাগআচড়া ইউনিয়নে ইলিয়াছ কবির বকুল (আ.লীগ), গোগা ইউনিয়নে আব্দুর রশিদ (আ.লীগ), লক্ষণপুর ইউনিয়নে সাল্উাদ্দিন শাশি (আ.লীগ), বাহাদুরপুর ইউনিয়নে মিজানুর রহমান (আ.লীগ), কায়বা ইউনিয়নে হাসান ফিরোজ আহমেদ টিংকু (আ.লীগ), উলাশী ইউনিয়নে আয়নাল হক (আ.লীগ), ডিহি ইউনিয়নে হোসেন আলি, পুটখালি ইউনিয়নে হাদিউজ্জামান, ও নিজামপুর ইউনিয়নে আবুল কালাম।
বগুড়া
বগুড়া সদর, শাজাহানপুর সোনাতলা উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে আ.লীগ ৯, বিএনপি ৯, স্বতন্ত্র ২ ও জামায়াত সমর্থিত প্রার্থী ১টিতে বিজয়ী হয়েছে।
ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী বিএনপি প্রার্থীরা হলেন নিশিন্দারায় শহীদুল ইসলাম, লাহিড়ী পাড়ায় মাকতুন আহম্মেদ, নামুজায় রাসেল মাহমুদ মামুন, সাবগ্রামে আবু সালেহ ও রাজাপুরে জাহেদুল ইসলাম।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন, শাখারিয়ায় আবু সুফিয়ান সফিক, শেখের কোলায় কামরুল হাসান ডালিম, নুনগোলায় আলিমুদ্দিন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে এরুলিয়ায় শ্রমিক নেতা আক্দুল লতিফ মণ্ডল ও ফাঁপোরে মহরম আলী নির্বাচিত হয়েছেন।
শাজাহানপুরে বিএনপির বিজয়ী হলেন আড়িয়া ইউনিয়নে আতিকুর রহমান আতিক, মাদলায় আতিকুর রহমান, আমরুলে আসাদুজ্জামান অটল, চোপীনগরে মোজাফ্ফর হোসেন।
নৌকা প্রতীক নিয়ে আ.লীগ প্রার্থীরা হলেন গোহাইল ইউনিয়নে আলী আতোয়ার তালুকদার ফজু, খরনায় ভিপি শাহীন, খোট্টাপাড়ায় আব্দুল্লাহ আল ফারুক ও আশেকপুরে ফিরোজ আহম্মেদ ।
মাঝিরা সদরে জামায়াতের আব্দুস সামাদ বিজয়ী হয়েছেন।
সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রুহুল আমিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।
দিনাজপুর
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে দিনাজপুরের বিরল উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, শতগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, ভান্ডারায় মামুনুর রশিদ মামুন, রানীপুকুরে ফারুক আযম, মঙ্গলপুরে সেরাজুল ইসলাম এবং ধামইর ইউনিয়নে মোসলেম উদ্দীন।
সংশ্লিষ্ট ইউনিয়নের নির্বাচন কর্মকর্তারা স্ব স্ব ইউনিয়নের নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, কামদিয়া ইউনিয়নে মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু (আওয়ামী লীগ), শাখাহার ইউনিয়নে তাহাজুল ইসলাম ভুট্টু (আওয়ামী লীগ), রাজাহার ইউনিয়নে আব্দুল লতিফ (আওয়ামী লীগ), গুমানীগঞ্জ ইউনিয়নে জগলুল রশিদ রিপন (আওয়ামী লীগ), কাটাবাড়ী ইউনিয়নে রেজাউল করিম রফিক (স্বতন্ত্র), দরবস্ত ইউনিয়নের আ র ম শরিফুল ইসলাম জর্জ (আওয়ামী লীগ), তালুককানুপুর ইউনিয়নে আতিকুর রহমান আতিক (আ.লীগ বিদ্রোহী) ও সাপমারা ইউনিয়নের শাকিল আলম বুলবুল (আ.লীগ বিদ্রোহী)।
ফুলছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন, কঞ্চিপাড়া ইউনিয়নে আব্দুল হালিম (জাপা), উড়িয়া ইউনিয়নে মো. বদিয়াজ্জামান (জাপা), উদাখালি ইউনিয়নে আনোয়ার হোসেন (স্বতন্ত্র), গজারিয়া ইউনিয়নে শামছুল আলম (আওয়ামী লীগ) ও এরেন্ডাবাড়ী ইউনিয়নে আজিজুর রহমান (বিএনপি)।
জেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম প্রামানিক এই ফলাফল জানিয়েছেন।
খুলনা
শেষ ধাপে খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাধন অধিকারী (প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৩১) নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে রিটার্নিং অফিসর রূপসা উপজেলা নির্বাচন অফিসার মোল্লা নাসির আহমেদ বেসরকারী ওই ফলাফল ঘোষণা করেন।
মাগুরা
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জাহাঙ্গীর হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নওগাঁ
নওগাঁ জেলার সদর, মহাদেবপুর ও বদলগাছী উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৮, বিএনপির ৪ ও স্বতন্ত্র হিসেবে ৮ প্রার্থী জয়ী হয়েছেন।
শনিবার ভোট গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা বিষয়টি এ ফলাফল জানান।
নওগাঁ সদর উপজেলার ১২টি ইউপির মধ্যে ১০টিতে আওয়ামী লীগের, ১টিতে বিএনপির ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন, বোয়ালিয়া ইউপি হাসানুর আল মামুন, তিলকপুরে রেজাউল করিম, বর্ষাইলে সামসুজ্জোহা, বক্তারপুরে মোরশেদুল আলম, শৈলগাছীতে আব্দুর রশিদ গফুর, কীর্তিপুরে আতোয়ার রহমান, বলিহারে আফতাব উদ্দীন, চন্ডিপুরে বেদারুল ইসলাম, হাপানিয়ায় আফসার আলী, হাঁসাইগাড়ীতে আব্দুল জলিল। এছাড়া দুবলহাটিতে বিএনপির আনিছুর রহমান ও শিকারপুরে স্বতন্ত্র ময়নুল ইসলাম জয়ী হন।
মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪ টিতে আ.লীগের প্রার্থী, ৩টিতে বিএনপির ও ৩ টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন।
মহাদেবপুর সদরে আওয়ামী লীগের মাহবুবুর রহমান, খাজুরে বেলাল উদ্দীন, রাইগাঁতে মনজুর আলম, চেরাগপুরে শিবনাথ মিশ্র।
সফিপুরে বিএনপির সামসুল আলম, ভীমপুরে রাম প্রসাদ ভদ্র ও হাতুরে এনামু হক। স্বতন্ত্র জয়ী প্রার্থীরা হলেন, চান্দাসে মাহমুদুন নবী, এনায়েতপুরে রফিকুল ইসলাম ও উত্তরগ্রামে আবিদ হোসেন।
বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নের ৪টিতে আওয়ামী লীগের ও ৪ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
বদলগাছী উপজেলায় মথুরাপুর ইউপিতে আওয়ামী লীগের আব্দুর রহমান, মিঠাপুরে ফিরোজ হোসেন, বালুভরায় আয়েন উদ্দীন ও পাহারপুরে আবুল হাসনাত।
স্বতন্ত্র বিজয়ীরা হলেন, বিলাসবাড়ীতে সাইদুর রহমান। কোলায় এসকেন্দার মির্জা, বদলগাছীতে আব্দুস সালাম ও আধাইপুরে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির জানান, জেলার ৩ উপজেলার নির্বাচনী কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ে শুরু হয়ে কেন্দ্রগুলোতে একটানা ভোট গ্রহণ করা হয়।
নড়াইল
লোহাগড়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪জন আওয়ামী লীগ এবং ২জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকতা শেখ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নোয়াখালী
নোয়াখালীর সদর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও ৮টির ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি দুই ইউনিয়নে গোলযোগে ৯টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন জানান, ৮টি ইউনিয়নেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এরা হলেন ১ নং চরমটুয়া ইউনিয়নে মো. কামাল উদ্দিন, ২ নং দাদপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন, ৪ নং কাদির হানিফ ইউনিয়নে রহিম চৌধুরী, ৮ নং এওজবালিয়া ইউনিয়নে আব্দুজ জাহের, ৯ নং কালাদরাপ ইউনিয়নে মিজানুর রহমান, ১০ নং অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু, ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে মো. নুরুল আলম এবং ২০ নং আন্ডারচর ইউনিয়নে আলী হায়দার বকশী ।
পাবনা
পাবনার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ১০টিতে, বিএনপি ১টিতে, স্বতন্ত্র ৫টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, চাটমোহর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গুনাইগাছ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম, ছাইকোলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম, হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন, নিমাইচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কামরুজ্জামান খোকন, হান্ডিয়াল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন এবং বিলচলন ইউনিয়নে বিএনপির প্রার্থী মোহম্মদ আলী।
জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার ১০টি ইউনিয়নে যারা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- চরতারপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রবিউল ইসলাম টুটুল, আতাইকুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার আতিয়ার হোসেন, ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবু সাইদ খান, গয়েশপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেন মোতাই, দাপুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল লতিফ ঠান্টু, মালঞ্চি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল আলিম, দোগাছী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী হাসান, হেমায়েতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন মালিথা, সাদুল্লাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস মুন্সি, মালিগাছা ইউনিয়নে স্বতন্ত্র পার্থী মোহাম্মদ শরিফ।
শেরপুর
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ২টিতে, ১টিতে বিএনপি এবং ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রাণীশিমুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাসুদ রানা, তাতিহাটি ইউনিয়নে আওয়ামী লীগের আসাদ উল্লাহ, ভেলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিয়া এবং গোসাইপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী জুবায়ের হোসেন।
শেরপুরের জেলা প্রশাসক এএম পারভেজ রহিম শনিবার রাতে বেসরকারি ফলাফল নিশ্চিত করেছেন।
বান্দরবান
বান্দরবানে এ ধাপের ইউপি নির্বাচনে ৫টি ইউনিয়নেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান।
ফেনী
ফেনী সদর ও সোনাগাজীর ১৫টি ইউনিয়ন পরিষদের সবগুলোই আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছে।
ফেনী উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রির্টানিং অফিসার আফরোজা পারভীন জানান, নির্বাচন হওয়া ছয় ইউপির সবগুলোর বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।
কালিদহ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী দিদারুল আলম ৮ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মোটবি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী হারুন অর রশীদ ৯ হাজার ৪০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কাজিরবাগ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী কাজী বুলবুল সোহাগ ৯ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ফাজিলপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী মো. মুজিবুল হক ১২ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী আনোয়ার হোসেন মানিক ১৪ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শর্শদি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী মো. জানে আলাম ভূইয়া ১৪ হাজার ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সোনাগাজী উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রির্টানিং মাঈনুল হক জানান, নির্বাচন হওয়া ৯ ইউপির সবগুলোর বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।
সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী শামছুল আরেফিন ৮ হাজার ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
চরমজলিশপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী এম এ হোসেন ১০ হাজার ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
চরচান্দিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী মোশারফ হোসেন মিলন ১৩ হাজার ৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
চরদরবেশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী নুরুল ইসলাম ভুট্টু ১০ হাজার ৯৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বগাদান ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী ইসহাক খোকন ১০ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী মোশারফ হোসেন বাদল ৯ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী রবিউজ্জামান বাবু ৭ হাজার ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী জহিরুল আলম জহির ৬ হাজার ৮৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
নবাবপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী দেলোয়ার হোসেন ৪ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ
তাড়াইল, করিমগঞ্জ, হোসেনপুর, ইটনা ও পাকুন্দিয়া এই পাঁচ উপজেলার ৪২ টি ইউনিয়নের নির্বাচনের মধ্য ৪০টি’র ঘোষিত ফলাফলে ১৫ টিতে আ.লীগ, বিএনপি ছয়, জাতীয় পার্টি দুই ও ১৭টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
রংপুর
রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলার ১০টি ইউনিয়নের চারটিতে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
আর বাকি ছয় ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ এবং তিনটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
রাতে জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
জাতীয় পার্টির বিজয়ী প্রার্থীরা হলেন- সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে সুলতানা আখতার কল্পনা, গঙ্গাচড়ার লক্ষ্মীটারিতে আব্দুল্লাহ আল হাদী, গজঘণ্টায় আজিজুল ইসলাম ও আলমবিদিতে মোহাম্মদ আফতাবুজ্জামান।
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- গঙ্গাচড়ার কোলকোন্দে সোহরাব আলী রাজু, মর্ণেয়ায় মোসাদ্দেক আলী আজাদ ও নোহালীতে আবুল কালাম আজাদ টিটুল।
স্বতন্ত্র বিজয়ীরা হলেন, গঙ্গাচড়া সদরে আল সুমন আব্দুল্লাহ, বেতগাড়ীতে কামরুজ্জামান প্রামাণিক ও বড়বিলে আফজালুল হক রাজু।
