দিনাজপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই।
শনিবার রংপুরের একটি বেসরকারি হাসেপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সাজু।
নিহত নৃপেন উড়াও (৩৮) খাট্টাউছনা গ্রামের মংলা উড়াওয়ের ছেলে।
উপ-পরিদর্শক সাজু বলেন, ছোট ভাই সঞ্জিত উড়াও বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে মারধর করছিল। এ সময় নৃপেন বাধা দিলে সঞ্জিত বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
“গুরুতর আহত অবস্থায় নৃপেনকে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করা হয়।”
এ ব্যাপারে নিহতের বোন রাজু বালা বাদী হয়ে শনিবার দুপুরে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
