ময়মনসিংহে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহে গফরগাঁও উপজেলায় দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার ভোট শুরুর পর উপজেলার শালটিয়া ইউনিয়নের পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ওসি হাবিবুর রহমান জানান।
নিহত শাহজাহানের বাড়ি পুকুরিয়া গ্রামে। তিনি সদস্য প্রার্থী মোশাররফ হোসেনের চাচাত ভাই।
ওসি হাবিবুর বলেন, ভোট চলাকালে দুপুরের দিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সদস্য প্রার্থী মোশাররফ হোসেনের সঙ্গে আরেক সদস্য প্রার্থী আব্দুল করিমের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০/৬০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে মোশারফের সমর্থক শাহজাহান আহত হয়।
“পরে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক মাহমুদ তাকে মৃত বলে ঘোষণা করেন।”
