২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অর্থ আত্মসাৎ মামলায় স্কুল শিক্ষক কারাগারে

গোপালগঞ্জে একটি স্কুলের অর্থ আত্মসাৎ মামলায় প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 12:58 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মতিয়ার রহমান এ আদেশ দেন।

মামলার আসামি সদর উপজেলার বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে দুই বছর আগে এই মামলা করে স্কুলের পরিচালনা পর্ষদ।

পর্ষদের সভাপতি মো. মাহামুদ আলম বলেন, “আশরাফুল দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সময় স্কুলের ২১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন।”

জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা আলাদাভাবে তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করার সুপারিশ দেন। এর ভিত্তিতে ২০১৩ সালে মাহামুদ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

আশরাফুল বৃহস্পতিবার আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।