ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় অপর এক ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে কামারখালীর মাঝিবাড়ি বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুর হাইওয়ে থানার এসআই মো. খায়রুজ্জামান জানান।
নিহতরা হলেন একই ট্রাকের চালক মো. মোশাররফ হোসেন (৫৫) ও সহকারী মো. আপেল (৪৫)।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টান্ডে দাঁড়িয়ে থাকা একটি টিনবোঝাই ট্রাককে মাগুরামুখী একটি হাঁস বহনকারী ট্রাক পিছন থেকে আঘাত করলে আঘাতকারী ট্রাকের চালক ও সহকারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত দুজনেরই বাড়ি নরসিংদীর বেলাবো থানায় বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
