২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী আটক

সাভারের আশুলিয়া মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 08:29 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার দুপুরে জামগড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী জানান।

আটক জামাল সরদার (৩৮) একই এলাকার বাসিন্দা । তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পরিদর্শক আকবর বলেন, দুপুরে ওই ছাত্রীকে বাসায় একা পেয়ে প্রতিবেশী জামাল ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে জামালকে ধরে পুলিশে দেয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।