২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকচাপায় দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই যুবকের  মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 12:28 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার রাগামারা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান।

নিহতরা হলেন- মুক্তাদির (২৫) ও লাল মিয়া (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যায়। তাদের আটক করার চেষ্টা চলছে বলে জানান ওসি।