২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন রাজশাহীর বরখাস্ত মেয়র বুলবুল

‘ফৌজদারি বিবিধি মামলার কারণে’ জামিনের আটদিন পর মুক্তি পেলেন রাজশাহী সিটি করপোরেশন বরখাস্ত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 08:02 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

পুরনো খবর:

রাজশাহীর বরখাস্ত মেয়র বুলবুল কারাগারে

বুধবার বিকাল পৌনে ৪টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে তার আইনজীবী রইসুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন অভিযোগে নয়টি মামলায় গত ১৩ মার্চ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করেন।

“পরে সাতটি মামলার রাজশাহীর আদালত থেকে জামিন পান তিনি। বাকি দুটি মামলায় গত ২৪ মে হাই কোর্ট তাকে জামিন দেয়। গত ২৬ মে হাই কোর্টের ওই আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেদিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে না ছাড়ার জন্য একটি ফ্যাক্স বার্তা এসেছে বলে কারা কর্তৃপক্ষ জানায়।”

এ নিয়ে রাজশাহী জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম বলেন, “গত ২৬ মে সকাল ১০টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একটি ফ্যাক্স পেয়েছি। মোসাদ্দেক হোসেনের জামিন আদেশ স্থগিত করার জন্য গত ২৫ মে একটি  ‘ফৌজদারি বিধিধ মামলা (সিআরমিস)’ দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে।

ওই মামলার শুনানিতে বুধবার  আদালত ‘নো অর্ডার’ দেওয়ার ফ্যাক্স বার্তা পাওয়ার পরে বিকালে বুলবুলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।