নীলফামারীতে আরেক ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আরও এক ‘জেএমবিরসদস্যকে’ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোর রাতে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা ঘটেরপাড় গ্রামে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ দেলোওয়ার হোসেন দুলালকে (৪০) গ্রেপ্তার করে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আকতার।
তিনি বলেন, গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে নীলফামারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে দুলালকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
দুই মাসের ব্যবধানে নীলফামারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘জেএমবির’ ১১ সদস্যকে আটক করা হল বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
