জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় কনস্টেবল নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বুধবার দুপুরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জীবননগর থানার ওসি হুমায়ুন কবির জানান।
নিহত আরিফুল হক (২৫) উপজেলার গয়েশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে। তিনি ঝিনাইদহের হরিণাকুন্ড থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
ওসি বলেন, মাটিভর্তি দ্রুতগামীর একটি ট্রাক্টরের আরিফুলের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
“তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।”
এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
