বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজশাহীর দুর্গাপুরে ‘মুরগী মারা যাওয়ার বিরোধের জেরে’ এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান।
নিহত অফিয়া বেগম (৬০)ওই গ্রামের মৃত কিতু মুন্নার স্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে প্রতিবেশী আছিয়া বেগমের একটি মুরগী মারা যাওয়ার জেরে অফিয়ার সঙ্গে তাদের ঝগড়া বাঁধে। এর জেরে আছিয়ার দুই ছেলে তারিক হাসান (২২) ও অহিদুল ইসলাম (১৪ কোদাল দিয়ে পেটালে ঘটনাস্থলেই অফিয়ার মৃত্যু হয়।
নিহতের পুত্রবধূ মিনা বেগম বলেন, জমি নিয়ে আগে থেকেই আছিয়ার পরিবারের সঙ্গে তাদের বিরোধ ছিল। তারা প্রায়ই হত্যার হুমকি দিত।”
তারা কিছু জমি দখল করে সেখানে বাড়ি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ওসি জানান, ঘটনার পর থেকে অফিয়ার বাড়ির লোকজন পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
