২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শিশু ধষর্ণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ফেনী সদরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 06:28 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম সিলোনিয়া এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান।

শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাড়ির পাশে জাম কুড়াতে গেলে ওই কিশোর তার মেয়েকে পাশের একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ছেলেটি পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় মেয়েকে হাসপাতালে ভর্তি করেছেন বলে জানান তিনি।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন বলে পরিদর্শক শাহীনুজ্জামান জানান।