২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালো বাজারে বিক্রি হওয়া টিসিবির ছোলা ও সয়াবিন জব্দ

জামালপুরে কালো বাজারে বিক্রি হওয়া টিসিবির ছোলা ও সয়াবিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 05:31 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

মঙ্গলবার দুপুরে শহরের মুকুন্দবাড়ী এলাকার তোতা মিয়ার মসলা ঘরে অভিযান চালিয়ে টিসিবির ৪১ বস্তা ছোলা, ৯৯ বোতল সয়াবিন তেল জব্ধ করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর।

তিনি বলেন, মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের বাদশা নামে টিসিবির এক ডিলার এসব পণ্য খোলা বাজারে বিক্রি না করে কালো বাজারে বিক্রি করেন। তোতা মিয়া ওই পণ্য কেনেন।

এছাড়া নিম্নমানের কিসমিস রাখার অভিযোগে তোতা মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।