২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে গাজীপুর ও ঝিনাইদহে ৬ জনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর এবং গাজীপুরের শ্রীপুর ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

গাজীপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 07:58 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

সোমবার বৃষ্টির সময় বজ্রপাতে এদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর

গাজীপুর: বজ্রপাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তিনজন ও শ্রীপুরে একজনের জনের মৃত্যু হয়েছে।

এরা হলেন কালীগঞ্জের কাপাইস গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে মুকুন্দ দাস (৫৫), প্রেম দাসের ছেলে সুধন দাস (৩৫) ও মোক্তারপুরের শিংলাব গ্রামের মৃত রস্না চন্দ্র দাসের ছেলে নীরব চন্দ্র দাস (৫২) এবং শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা এলাকার ইন্নছ আলী ।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক পলি আক্তার জানান, বৃষ্টির সময় কাপাস এলাকার একটি মাছের খামারে বাঁশের মাচায় বসে পাহারা দিচ্ছিল ওই তিন জন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক মো. রুহুল আমিন জানান, শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইন্নছ আলী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ: বজ্রপাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে।

এরা হলেন উপজেলার নস্তি গ্রামের অরবিন্দু দাসের ছেলে প্রশান্ত দাস (১২) ও নলপতুয়া গ্রামের সিদ্দিকের স্ত্রী রায়লা বেগম (৩৫)।  

মহেশপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বৃষ্টির মধ্যে প্রশান্ত মাঠে ছাগল চড়াচ্ছিল এবং রায়লা ঘরে বাইরে কাজ করছিলেন।  এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।