টাঙ্গাইলে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার উপজেলার আটিয়া ইউনিয়নের দিঘর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান দেলদুয়ার থানার ওসি মোশারফ হোসেন।
নিহত আশরাফ আলী খান (৪৫) ওই গ্রামের সোহরাব আলী খানের ছেলে।
ওসি মোশারফ বলেন, উপজেলার দিঘর ও হিঙ্গানগর গ্রামের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। এই বিরোধিতার জেরে আশরাফ আলীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
