২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

গাজীপুরের কাপাসিয়ায় কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 08:29 PM

Updated : 20 Aug 2022, 12:49 PM

রোববার দুপুরে তরগাঁও নবীপুর এলাকায় কাপাসিয়া-টোক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক।

নিহত মাহবুবুর রহমান (৪৫) বরিশাল সদরের মুসলেহ উদ্দিনের ছেলে। কাপাসিয়ায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাজারে কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ সরবরাহের ব্যবসা করতেন তিনি।

ওসি বলেন, মাহবুব মোটরসাইকেলে করে কাপাসিয়া বাজার থেকে টোক বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যান চাপা দেয়। গুরুতর অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।