২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মেধাবীদের বৃত্তি প্রদান   

বিভিন্ন পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 12:49 PM

রোববার গাজীপুর নগরীর বাংলাবাজারে ইপিলিয়ন গ্রুপের কার্যালয়ে ১৩৯ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে পিইসির ৪৮ জন, জেএসসির ৪৪ জন, এসএসসির ২৯ জন এবং এইচএসসির ১৮ জন।

বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালের ২৯ নভেম্বর ইপিলিয়ন ফাউন্ডেশনের কিন হ্যান্ড ফর এডুকেশনাল এসিস্টেন্স (খেয়া) প্রকল্প যাত্রা শুরু হয়।

“ওই প্রকল্পের এ যাবত পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ের ৫৪০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ কোটি ২০ লাখ টাকা বৃত্তি দেওয়া হয়েছে।”

রিয়াজ উদ্দিন জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৩৯ জন ইপিলিয়ন গ্রুপে চাকরির পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। আর ১১ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন।

পিইসি ও জেএসসি উত্তীর্ণদের প্রত্যেককে ১০ হাজার টাকা, এএসসি উত্তীর্ণদের প্রত্যেককে ১২ হাজার টাকা এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয় বলে জানান তিনি।

 অনু্ষ্ঠানে ইপিলিয়ন গ্রুপের পরিচালক মো. জুনাইদ আবু সালেহ মুসা, কিশোয়ার জাহান, ইপিলিয়ন ফাউন্ডেশনের সিইও মো. আরশাদ আলী চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।