গোবিন্দগঞ্জে ব্যালট ছিনতাই, ২ কেন্দ্রে ভোট স্থগিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যালট ছিনতাই করে ভোট দেওয়ার চেষ্টা করায় দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো কামারদহ ইউনিয়নের তাপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালমারা ইউনিয়নের জীবনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, আওয়ামী লীগ প্রার্থী শরফিুল ইসলাম রতনের কর্মীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার চেষ্টা করলে তাপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
একই কারণে জীবনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয় বলে জানান তিনি।
