সীমান্তে ১২ সোনার বারসহ ইউপি সদস্য আটক
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ১২টি সোনার বারসহ এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি।
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের শিকড়ী সীমান্ত এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আতাউর রহমানকে আটক করা হয়।
বৈকারী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউরের ভাই আসাদুজ্জামান অসল ওই ইউনিয়নের চেয়ারম্যান।
