২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বিজিবি চেকপোস্টে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

রাঙামাটির কাপ্তাইয়ের কাছে কাঠবোঝাই একটি জিপ উল্টে হতাহতের পর বিজিবি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 12:48 PM

চন্দ্রঘোনা থানার ওসি জহিরুল আনোয়ার জানান, শুক্রবার চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া থানায় মামলা দুটি করা হয়।

মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে দুই হাজার জনকে আসামি করা হয়েছে হয় বলে জানান তিনি। 

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের বড়খোলাপাড়ায় চোরাই কাঠ বোঝাই একটি জিপ ধংছড়ি বিজিবি ক্যাম্পের নিরাপত্তা চৌকি দিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা থামার সংকেত দেয়।

“এ সময় চালক গাড়ি না থামিয়ে দ্রুত চেকপোস্ট এলাকা ত্যাগ করার চেষ্টা করলে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জিপটি উল্টে ঘটনাস্থলই সাদ্দাম হোসেন (৩৭) নামের এক শ্রমিক নিহত হন। শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিপচালক জাবেদ (৪৭)।”

এ ঘটনায় আহত অজ্ঞাত পরিচয় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ সুপার জানান , ঘটনার পর স্থানীয়দের একটি দল বড়খোলা বিজিবি চেকপোস্টে আগুন ধরিয়ে দেয়। এরপর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হন।

খবর পেয়ে কাপ্তাই উপজেলা প্রশাসন, পুলিশ ও কাপ্তাই থেকে অতিরিক্ত বিজিবি ও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুরনো খবর:

রাঙামাটিতে গাড়ি উল্টে নিহত ২, বিজিবি চেকপোস্টে আগুন