২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডিসি লেকে নারীর লাশ

বরিশালে নগরীর একটি লেক থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 01:54 PM

Updated : 20 Aug 2022, 12:48 PM

শুক্রবার সকালে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন ডিসি লেক থেকে শিউলি বেগম নামে ৩৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান।

শিউলি নগরীর কেডিসি এলাকার সোহাগ মিয়ার স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

ওসি আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ঘর থেকে বের হন শিউলি। সকালে স্থানীয়রা লেকের পাড়ে হাঁটতে গিয়ে তার লাশ দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে শিউলির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, “নিহতের মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”