২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ভোলার মনপুরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2016, 06:24 PM

Updated : 12 Apr 2022, 02:08 AM

বৃহস্পতিবার উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিনের গগন মেম্বার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে মনপুরা থানার ওসি মো. শাহীন খান জানান।

নিহত ফতেমা (১৫) ওই গ্রামের মনির হোসেন হাওলাদারের (২০) স্ত্রী।

এ ঘটনায় মনিরকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করে মনির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।