ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ধর্ষণ মামলায় গাজীপুরে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার একরামুল হক রনি গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌরসভার মাওনা পশ্চিমখণ্ড এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান রাজধানীল রূপনগর থানার ওসি মো. শহীদ আলম।
তিনি বলেন, প্রায় এক বছর ধরে একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রূপনগর থানা এলাকায় তার সঙ্গে বসবাস করছেন রনি। বিয়ে করতে বললে রনি না করায় মেয়েটি তাকে আসামি করে রূপনগর থানায় গত ১৭ মে করা নারী নির্যাতন আইনের মামলা করেন।
“ওই মামলায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে।”
