২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাস খাদে পড়ে নিহত ২

নাটোরের বড়াইগ্রামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী ও বাস চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 05:21 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহতরা হলেন- জামালপুর জেলার বিলবাড়িয়া গ্রামের বাসিন্দা বাস চালকের সহকারী মানিক হোসেন (৩৫) এবং বাসযাত্রী চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মির্জাপুর গ্রামের মনিরুল ইসলাম (৪৫)।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ভোর ৬টার দিকে মহিষভাঙ্গা এলাকায় ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী রূপসী পরিবহনের যাত্রীবাহী বাসের চালক  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে

ঘটনাস্থলেই মানিক ও মনিরুলের মৃত্যু হয়।