২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ থেকে হত্যা মামলার আসামির পলায়ন

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রেনে ময়মনসিংহ কারাগারে আনার সময় হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 02:26 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

সোমবার রাতে আসামি ফারুক খোরশেদ ধলা রেলওয়ে স্টেশন থেকে পালিয়ে যান বলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যা মামলার আসামি ফারুক খোরশেদ ও মাদক মামলার আসামি শাহীনকে চার সদস্যের পুলিশ দল কমিউটার ট্রেনে করে ঢাকা থেকে ময়মনসিংহ আনছিলেন।

“ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনে আসার পর ফারুক টয়লেটে যাওয়ার কথা বলে ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।”

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

কমিটির প্রধান তিনিই। অন্য দুই সদস্য হলেন গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন ও ত্রিশাল থানার ওসি মো. মনিরুজ্জামান।

কমিটিকে মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন দিতে হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

ফারুক খোরশেদের বাড়ি ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে।