চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব।
সোমবার উপজেলার গোবরাতলা থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি মো. সহিদার রহমান
আটককৃতরা হলেন সদর উপজেলার দিয়াড় ধানইনগর গ্রামের মৃত আহম্মেদ আলী মন্ডলের ছেলে মো. বাদল মন্ডল (৪৫) ও একই উপজেলার দক্ষিণচরী মির্জাপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে বজলুর রহমান (৫২)।
এ সময় তাদের বহনকরা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
এএসপি সহিদার বলেন, গোপন খবর পেয়ে গোবরাতলা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুই হাজার ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত বাদল ও বজলুরকে আটক করা হয়।
