২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ১৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার চার উপজেলায় আটটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 04:08 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

চার উপজেলায় প্রায় ১৪ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

ফলে জেলার পাঁচ শতাধিক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে।হয়েছে ফসলের ক্ষতি।

ভোলা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের একটি পয়েন্টে বাঁধ ভেঙেছে। এতে দুই কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম জানান, তজুমদ্দিন উপজেলার চৌমুহনী ও হাজিকান্দি, লালমোহন উপজেলায় ধলিগৌরনগর, গজারিয়া ও পাটোয়ারি হাট এবং মনপুরা উপজেলায় হাজীরহাট ও চর ফয়েজউদ্দিন পয়েন্ট দিয়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

এ তিন উপজেলায় ১২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।