২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের বরখাস্ত মেয়রের বিরুদ্ধে গাড়ি ভাংচুর মামলায় অভিযোগপত্র

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নান ও তার ছেলেসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 10:05 AM

Updated : 20 Aug 2022, 12:47 PM

এ নিয়ে মান্নানের বিরুদ্ধে চারটি মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হল বলে আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশনের সার্ডি পল্লীবিদ্যুৎ এলাকায় গাড়িতে আগুন ও ভাংচুরের মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

“ওই মামলায় মেয়র মান্নান, তার ছেলে বিএনপি নেতা এম মঞ্জুরুল করিম রনি, পুত্রবধূ তাপসী তন্ময় চৌধুরী, রনির শ্বশুর শাহরুম চৌধুরী রুমি ও শাশুড়ি আসমা বেগম আভাসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোপত্র দিয়েছে পুলিশ।”

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই বাচ্চু মিয়া গত ১২ মে অভিযোগপত্র জমা দিলেও রোববার রাতে ঘটনাটি প্রথম প্রকাশিত হয়।

অভিযোগপত্র সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা বলেন, গাড়িতে আগুন ও ভাংচুরের মামলায় মেয়র, তার ছেলে ও ছেলের স্ত্রী-শ্বশুর-শাশুড়িসহ ৩৯ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

২৫টি বিচারাধীন মামলার আসামি বিএনপি নেতা মেয়র মান্নান গাড়িতে আগুন ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন বলে আদালত পরিদর্শক রবিউল জানান।