২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বগি লাইনচ্যুত হয়ে রেল বন্ধ

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 08:50 AM

Updated : 20 Aug 2022, 12:47 PM

রোববার রাত সোয়া ১টার দিকে মোহনগঞ্জগামী ট্রেনটির বগি লাইনচ্যুত হয় বলে জয়দেবপুর জংশনের মাস্টার মো. সাইদুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইনচ্যুত হওয়ার পর রাত ৩টার দিকে ট্রেনটি ক্ষতিগ্রস্ত বগিসহ ৫টি বগি ঘটনাস্থলে রেখেই চলে যায়।

“বগি লাইনচ্যুত হওয়ায় দেড় শ গজ রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা থেকে আসা উদ্ধারকারী দল কাজ করছে।”

সারাই শেষে রেল চালু হবে বলে তিনি জানান।

দুর্ঘটনার পর টঙ্গী জংশনে ময়মনসিংহগামী বলাকা কমিউটার ও শ্রীপুর স্টেশনে ঢাকামুখী যমুনা আন্তঃনগর এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে বলেও তিনি জানান।