২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত মেয়র মান্নান ফের রিমান্ডে

নাশকতার মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানকে ফের জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 07:17 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

পুরনো খবর:

মেয়র মান্নানের নামে ২২ নম্বর মামলা

রোববার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ১৫ এপ্রিল রাতে টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু শেখ।

শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

গাজীপুর আদালতরে পরর্দিশক রবিউল জানান, গত ১৫ এপ্রিল দায়ের করা কালিয়াকৈর ও জয়দবেপুর থানার নাশকতার দুটি মামলায় গাজীপুরের দুই আদালত ৪ মে মান্নানরে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

পরদনি তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এরপর তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। সেখান থেকেই তাকে রোববার আদালতে নেওয়া হয়।

চলতি বছররে ১৫ এপ্রিল রাতে গাজীপুররে চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নসিংযোগের মামমলায় পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে। একই দিন টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) পৃথক দুটি মামলায়ও পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গাজীপুরে বাসে পেট্রল বোমা হামলার মামলায় গত বছররে ১১ ফেব্রুয়ারি তাকে গ্রপ্তোর করা হয়। তার বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করলে ওই বছররে ১৯ অগাস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ২ মার্চ মান্নান জামিনে মুক্তি পান। তাকে সাময়কি বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়রে আদশে ১১ এপ্রিল ছয় মাসরে জন্য স্থগিত করে হাই কোর্ট। পরে ১৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ হাই কোর্টের আদশে বহাল রাখে।

এদিকে অপর একটি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করলে ১৯ এপ্রিল ফের তাকে বরখাস্ত করা হয়।