২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নৌ চলাচল স্বাভাবিক

ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুরের সঙ্গে সারাদেশের নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 11:22 AM

Updated : 20 Aug 2022, 12:46 PM

বিআইডব্লিউটিএ’র চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, স্বাভাবিক আবহাওয়া বিরাজ করায় শনিবার রাত ১১টার পর চাঁদপুর থেকে সকল রুটে নৌ-যান চলাচল ফের শুরু হয়

চাঁদপুর থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও ভোলাসহ ১৭টি রুটে লঞ্চ চলাচল করে।

শুক্রবার বিকাল থেকে মেঘনায় প্রবল বাতাস ও ঢেউয়ের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে বিকাল ৪টার পর চাঁদপুর থেকে সারাদেশে অভ্যন্তরীণ রুটের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ দিয়েছিল বিআইডব্লিউটিএ।

শনিবার দুপুরে রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রম করে বিকাল নাগাদ বাংলাদেশ পেরিয়ে যায়। এরই মধ্যে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়ে এই ঘূর্ণিঝড়, পরিণত হয় স্থল নিম্নচাপে।